বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী ৩ বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক


প্রকাশ : (৮ ঘন্টা আগে)
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী ৩ বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক

জর্জিয়ায় শেখ রহমান, কানেকটিকাটে এমডি মাসুদুর রহমান ও নিউ হ্যাম্পশায়ারে আবুল বি খানের জয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন রাজনীতিক। তারা হলেন জর্জিয়ায় শেখ রহমান, কানেকটিকাটে এমডি মাসুদুর রহমান এবং নিউ হ্যাম্পশায়ারে আবুল বি খান। অঙ্গরাজ্য পর্যায়ের আইনসভায় তাঁদের এই সাফল্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হয়েছে।

জর্জিয়ার স্টেট সিনেটের ৫ নম্বর আসনে পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী শেখ রহমান। কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান জর্জিয়ার প্রথম মুসলিম ও এশীয় বংশোদ্ভূত স্টেট সিনেটর। ২০১৮ সালে প্রথম নির্বাচিত হওয়ার পর থেকে তিনি এই আসনের প্রতিনিধিত্ব করছেন।

কানেকটিকাটের স্টেট সিনেটের ৪ নম্বর আসনেও পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডেমোক্র্যাট এমডি মাসুদুর রহমান। নির্বাচনে তিনি রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী জেন জেনিংসকে পরাজিত করেছেন। চাঁদপুরের হাজীগঞ্জের সন্তান মাসুদুর রহমান ২০২২ সালে প্রথম স্টেট সিনেটর নির্বাচিত হন।

অন্যদিকে, নিউ হ্যাম্পশায়ারের রকিংহাম-৩০ আসনে স্টেট হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী আবুল বি খান। পিরোজপুরের সন্তান আবুল খান দীর্ঘদিন ধরে নিউ হ্যাম্পশায়ারের রাজনীতির সঙ্গে যুক্ত।

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য পর্যায়ের রাজনীতিতে এই তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিকের বিজয় প্রবাসী বাংলাদেশিদের জন্য উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

বিজ্ঞাপন