শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

বাংলাদেশী ভিসা আবেদনকারীদের কৃতজ্ঞতা জানালো ভারতীয় হাইকমিশন


প্রকাশ :

দীর্ঘ দুই বছর পর আবারও ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার পর প্রথম ২৪ ঘণ্টাতেই ১ লাখ ৪০ হাজারের বেশি বাংলাদেশি আবেদন করেছেন। এমন পরিস্থিতিতে ভিসা আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

আজ  শুক্রবার (৩ জুলাই)  ঢাকার ভারতীয় হাইকমিশন  এক ভিডিও বার্তায়  জানিয়েছে,  বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিবর্গের কাছ থেকে পাওয়া বিপুল সাড়ায় আমরা সত্যিই উৎসাহিত।

বার্তায় বলা হয়, আমরা আমাদের ভিসা পরিষেবাসমূহ বিস্তৃতকরণ এবং আবেদন প্রক্রিয়াকে আরও সাবলীল ও সুবিধাজনক করে তোলার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছি, এই সময়ে আপনাদের ধৈর্য ও সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

ভারতীয় হাই কমিশন ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এবং দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও নিবিড় করতে প্রতিশ্রুতিবদ্ধ ।