শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৮৯, ঘরছাড়া হাজারো মানুষ


প্রকাশ :
ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় তিন হাজার মানুষ। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সর্বশেষ এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (২৬ জুন) প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, এর আগে সরকারি হিসাবে নিহতের সংখ্যা ২৩৫ এবং আহতের সংখ্যা ৪ হাজার ৩০০ বলা হলেও সর্বশেষ হালনাগাদ তথ্যে প্রাণহানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবন ধসে পড়ার আশঙ্কায় অসংখ্য মানুষ এখনো নিজ নিজ বাসায় ফিরতে পারছেন না। নিরাপত্তার অভাবে তারা পার্ক, খোলা মাঠ ও বিভিন্ন উন্মুক্ত স্থানে রাত কাটাচ্ছেন। কারাকাসভিত্তিক স্বাধীন সাংবাদিক মারিয়া এমিলিয়া মিরো কেসাদা আল জাজিরাকে জানান, ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। অনেকেই জানেন না তাদের বাসস্থান এখন বসবাসের উপযোগী কি না। তিনি আরও বলেন, ভেনেজুয়েলার বিদ্যমান অর্থনৈতিক সংকট উদ্ধার কার্যক্রমকে আরও কঠিন করে তুলেছে। ধসে পড়া ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধারে প্রয়োজনীয় যন্ত্রপাতি, পর্যাপ্ত জনবল ও জরুরি সহায়তা দ্রুত নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্ত এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকার আশঙ্কায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।