বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

কঙ্গোয় ইবোলায় মৃত ১৩১, নতুন এলাকাতেও সংক্রমণ


প্রকাশ :

আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় ইবোলা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৩১ জনে পৌঁছেছে। দেশটিতে ৫১৩টির বেশি সন্দেহভাজন সংক্রমণের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইতুরি, নর্থ কিভু ও গোমা শহরসহ নতুন নতুন এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ছে। উগান্ডাতেও দুইজনের শরীরে ইবোলা শনাক্ত হয়েছে, যার মধ্যে একজন মারা গেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বর্তমান পরিস্থিতিকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। কঙ্গো সরকার জানিয়েছে, সংক্রমণ শনাক্ত ও নিয়ন্ত্রণে জরুরি সাড়া দল কাজ করছে।

এদিকে কঙ্গোয় অবস্থানরত এক মার্কিন চিকিৎসকসহ কয়েকজন বিদেশি চিকিৎসক ভাইরাসের সংস্পর্শে এসেছেন। যুক্তরাষ্ট্র কঙ্গো সফরে নাগরিকদের জন্য সর্বোচ্চ ভ্রমণ সতর্কতা জারি করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর টিকা ও ওষুধের সীমাবদ্ধতার কারণে জনস্বাস্থ্য নির্দেশনা মেনে চলাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।