সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ভিজিট ভিসায় হজ নিষিদ্ধ: মক্কায় কড়াকড়ি, জরিমানা ও নিষেধাজ্ঞার সতর্কতা


প্রকাশ :

হজ মৌসুম সামনে রেখে পবিত্র মক্কায় প্রবেশ ও অবস্থান নিয়ে কঠোর বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব। ভিজিট ভিসা ব্যবহার করে হজ পালনের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে নজরদারি।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জিলকদ মাসের শুরু থেকে জিলহজের ১৪ তারিখ পর্যন্ত বৈধ অনুমতিপত্র ছাড়া মক্কায় প্রবেশ বা অবস্থান করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এই সময় শুধুমাত্র অনুমোদিত হজ পারমিটধারীরাই মক্কা ও সংশ্লিষ্ট পবিত্র স্থানে যেতে পারবেন।

নিয়ম অমান্য করে ভিজিট ভিসায় হজ পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে। এছাড়া আটক হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে এবং ভবিষ্যতে ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে।

এদিকে, ওমরাহ ভিসাধারীদের জন্য নির্ধারিত সময়সীমাও কার্যকর করা হয়েছে। গত ১৮ এপ্রিল ছিল ওমরাহ ভিসাধারীদের দেশত্যাগের শেষ দিন।

এর আগে ১২ এপ্রিল হজ ও ওমরাহ মন্ত্রণালয় স্পষ্ট করে জানায়, হজ পালনের জন্য শুধুমাত্র হজ ভিসাই বৈধ। ভিজিট, ট্রানজিট, ওমরাহ বা ট্যুরিস্ট ভিসা ব্যবহার করে হজের কোনো আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার সুযোগ নেই।