সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

ট্রাম্পের চোখে ‘বিশ্বস্ত মিত্র’ ইসরায়েল


প্রকাশ :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump ইসরায়েলকে ‘বিশ্বস্ত মিত্র’ হিসেবে আখ্যায়িত করে তাদের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, যুদ্ধের কঠিন পরিস্থিতিতেও ইসরায়েল নিজেদের সক্ষমতা ও দৃঢ়তার প্রমাণ দিয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন বলে জানিয়েছে The Times of Israel।

পোস্টে ট্রাম্প লেখেন, মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা যুক্তরাষ্ট্রের অত্যন্ত নির্ভরযোগ্য মিত্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তিনি দেশটিকে সাহসী, নির্ভীক, বিশ্বস্ত ও বিচক্ষণ বলে উল্লেখ করেন। পাশাপাশি বলেন, যুদ্ধের সময় অনেক দেশ পিছিয়ে গেলেও ইসরায়েল সর্বশক্তি দিয়ে লড়াই করতে জানে এবং কীভাবে বিজয় অর্জন করতে হয়, তা তাদের জানা আছে।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে গাজা ও লেবাননে সামরিক অভিযান এবং ইরানে হামলার কারণে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা বেড়েছে। ইউরোপের কয়েকটি দেশ ইতোমধ্যে দেশটির সঙ্গে সামরিক সহযোগিতায় সংযত অবস্থান নিয়েছে।

সর্বশেষ ইতালি ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে এবং স্পেন দেশটিতে মারণাস্ত্র সরবরাহ না করার সিদ্ধান্ত জানিয়েছে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের বক্তব্যকে ইউরোপীয় দেশগুলোর প্রতি পরোক্ষ সমালোচনা হিসেবে দেখা হচ্ছে।