মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় ভারতের ভূগর্ভস্থ রেল-সুড়ঙ্গ পরিকল্পনা


প্রকাশ :

ভারত শিলিগুড়ি করিডোর বা ‘চিকেন নেক’ এলাকায় মাটির নিচ দিয়ে প্রায় ৩৬ কিলোমিটার দীর্ঘ রেল সুড়ঙ্গ নির্মাণের পরিকল্পনা করেছে। উত্তর দিনাজপুর থেকে রাঙাপাণি পর্যন্ত এই ভূগর্ভস্থ রেলপথ প্রকল্পের প্রস্তাব প্রস্তুত হলেও এখনও চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র গুরুত্বপূর্ণ পথ হওয়ায় প্রকল্পটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, যাত্রী পরিবহনের পাশাপাশি সামরিক সরঞ্জাম ও সেনা চলাচলে এই রেলপথ বড় ভূমিকা রাখবে।

এদিকে আসামের ব্রহ্মপুত্র নদীর নিচ দিয়েও প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ রেল ও সড়ক সুড়ঙ্গ তৈরির পরিকল্পনা অনুমোদন দিয়েছে ভারত সরকার। এতে ট্রেন ও গাড়ি চলাচলের জন্য পৃথক পথ থাকবে, যা উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও সামরিক সক্ষমতা বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের দাবি, এসব প্রকল্প বাস্তবায়িত হলে কৌশলগত নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক কার্যক্রমও আরও সহজ হবে।