বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় নিহত ৮, উত্তেজনা লাতিন আমেরিকায়


প্রকাশ :

প্রশান্ত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বাহিনীর হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এটি ভেনেজুয়েলার একটি তেলবাহী জাহাজ আটক করার কয়েক দিনের মধ্যেই ঘটেছে, যা লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মিলিটারি সাউদার্ন কমান্ডের (সাউথকম) সূত্রে সোমবার তিনটি জাহাজে ‘মারাত্মক কাইনেটিক স্ট্রাইক’ চালানো হয়েছে। প্রথম জাহাজে ৩ জন, দ্বিতীয়ে ২ জন এবং তৃতীয় জাহাজে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা মাদক পাচারের সঙ্গে যুক্ত বলে দাবি করা হলেও, তার প্রমাণ পাওয়া যায়নি।

অন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এটিকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে দেখছেন। সেপ্টেম্বর থেকে এই ধরনের হামলায় অন্তত ৯০ জন নিহত হয়েছে। মার্কিন কংগ্রেসের কয়েকজন সদস্যও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

পেন্টাগনের দাবি, হামলাগুলো মাদক পাচার রোধের অংশ। ক্যারিবীয় সাগর ও মেক্সিকো উপসাগরে যুদ্ধজাহাজ, সাবমেরিন, ড্রোন ও বিমান মোতায়েন করা হয়েছে।

ভেনেজুয়েলা এই হামলা তীব্রভাবে নিন্দা জানিয়েছে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দেশটির তেল-গ্যাস সম্পদ লুটের উদ্দেশ্য উল্লেখ করেছে। পাশের দ্বীপরাষ্ট্র ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো মার্কিন সামরিক বিমান ব্যবহারের অনুমতি দিয়েছে। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ঘোষণা দিয়েছেন, দেশটি ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে গ্যাস সরবরাহ বন্ধ করবে।