বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

মস্কোর কাছে রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৭


প্রকাশ :

মস্কোর উপকণ্ঠে রাশিয়ান সামরিক বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজনের মৃত্যু হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) ইভানোভো এলাকায় এএন–২২ মডেলের সামরিক পরিবহন বিমানটি দুর্ঘটনার শিকার হয়।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, উড়োজাহাজটির ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ার পর মেরামত শেষে পরীক্ষামূলক উড্ডয়ন করা হচ্ছিল। সামরিক বিমানবন্দর থেকে উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই বিমানটি ইভানোভো জেলার নির্জন এলাকায় আছড়ে পড়ে। ঘটনাস্থল জনবসতি থেকে দূরে হওয়ায় বিমানের ক্রুর বাইরে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়নি।

মস্কো থেকে ইভানোভোর দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা কাজ শুরু করেছে।

সূত্র: তাস