বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ আন্তর্জাতিক

দুই বছর পর গাজায় আবারও নামাজ পড়া শুরু সায়েদ আল-হাশিম মসজিদে


প্রকাশ :

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর গাজার ঐতিহাসিক সায়েদ আল-হাশিম মসজিদে আবারও নামাজের আহ্বান শোনা গেল। শুক্রবার (১৭ অক্টোবর) স্থানীয় ফিলিস্তিনিরা সেখানে জুমার নামাজ আদায় করেন।

যুদ্ধের কারণে মসজিদটি এতদিন সম্পূর্ণভাবে বন্ধ ছিল। অবশেষে দরজা খুলে দেওয়ার পর মানুষজন আবেগে ভেসে ওঠেন। অনেকে বলেন, এই মসজিদে ফিরে আসা যেন এক নতুন জীবনের শুরু।

গাজা নগরের অন্যতম প্রাচীন এই মসজিদটি স্থানীয়দের কাছে শুধু ধর্মীয় উপাসনালয় নয়—এটি এখন আশা, ঐক্য আর পুনর্গঠনের প্রতীক হয়ে উঠেছে।

সূত্র: আল জাজিরা