বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা


প্রকাশ : (১ ঘন্টা আগে)
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়েও ২০২৪ সালের নির্বাচনে ভোট দেওয়ার অভিযোগে মোহাম্মদ হাচিবুর রহমান (৩৩) নামে এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ডিস্ট্রিক্টের অ্যাটর্নি কার্যালয় এ তথ্য জানিয়েছে।

মেরিল্যান্ড ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি কেলি ও. হেইস এবং এফবিআইয়ের বাল্টিমোর ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইনচার্জ জিমি পল যৌথভাবে মামলার বিষয়টি জানান।

অভিযোগে বলা হয়েছে, হাচিবুর রহমান যুক্তরাষ্ট্রের নাগরিক না হওয়া সত্ত্বেও ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ভোট দেন। ওই নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হয়েছিল।

তবে মামলা দায়ের হওয়া মানেই অভিযোগ প্রমাণিত হওয়া নয়। আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত অভিযুক্তকে নির্দোষ হিসেবে গণ্য করা হবে।

অভিযোগ প্রমাণিত হলে হাচিবুর রহমানের সর্বোচ্চ এক বছরের ফেডারেল কারাদণ্ড হতে পারে। তবে চূড়ান্ত সাজা নির্ধারণ করবেন সংশ্লিষ্ট ফেডারেল আদালতের বিচারক।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি কেলি ও. হেইস তদন্তে সহযোগিতার জন্য এফবিআই এবং ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের ওয়াশিংটন ফিল্ড অফিসকে ধন্যবাদ জানিয়েছেন। মামলাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট ইউএস অ্যাটর্নি ফিলিপ মোটস।

সূত্র: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিপার্টমেন্ট অব জাস্টিস)

বিজ্ঞাপন