বিশ্ব শান্তি ও অহিংস আন্দোলন প্রতিষ্ঠার লক্ষ্যে 'চতুর্থ বিশ্ব ভ্রমণ, আমার নগরী- ২০২৬' এর বর্ণাঢ্য কর্মসূচি চলছে সারা বিশ্বব্যাপী।
আন্তঃদেশীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের এই কর্মসূচিতে অংশ নিতে বাংলাদেশ থেকে দুই সদস্যের একটি প্রতিনিধি দল ৪ থেকে ১৫ অক্টোবর পাকিস্তান সফর করেন। প্রতিনিধি দলে ছিলেন 'কমিউনিটি ফর হিউম্যান ডেভেলপমেন্ট' বাংলাদেশ এর আন্তর্জাতিক প্রতিনিধি মিজানুর রহমান তালুকদার পাশা ও লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক, হিউম্যানিস্ট মুভমেন্ট, আগারগাঁও নেইবার হুডের কো-অর্ডিনেটর গেরিলা লিডার এস.এম শফিকুল ইসলাম কানু।
প্রতিনিধি দলটি পাকিস্তানের করাচী এবং লাহোর অবস্থান করে ফোর্থ ওয়ার্ল্ড মার্চ ফর পিস এন্ড নন-ভায়োলেন্স, ইন মাই সিটি- ২০২৬ এর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। গত ৫ আগস্ট সন্ধ্যায় ওয়ার্ল্ড হিউম্যানিস্ট ফোরাম পাকিস্তান চ্যাপ্টার এবং সিন্ধু ওয়াকিং ফুটবল অ্যাসোসিয়েশন এর যৌথ আয়োজনে ৩৫ ন্যাশনাল গেমস সেক্রেটারিয়েটের কেএমসি স্পোর্টস কমপ্লেক্সে সফররত দুইজন বাংলাদেশী মানবাধিকার প্রতিনিধিকে সংবর্ধনা দেয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাকিস্তান জিমন্যাস্টিকস ফেডারেশনের চেয়ারম্যান ও সিন্ধু অলিম্পিক এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল আহমেদ আলী রাজপুত। স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালন করেন ওয়ার্ল্ড হিউম্যমিনিস্ট ফোরামের পাকিস্তান চ্যাপ্টারের কো-অর্ডিনেটর মুহাম্মাদ আকতার খান। বক্তব্য রাখেন পাকিস্তান বক্সিং ফেডারেশন এর নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ও সিন্ধু অলিম্পিক অ্যাসোসিয়েশনের ট্রেজারার মুহাম্মাদ আজগার, সিন্ধু টেনিস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সিন্ধু অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডেপুটি সেক্রেটারি মুহাম্মদ খালিদ রহমানী,পাকিস্তান আর্চারি ফেডারেশন এর চেয়ারম্যান ও সিন্ধু অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মিসেস সানা আলী, সিন্ধু কাবাডি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ শাকিল ইলিয়াস,সিন্ধু ওয়াকিং ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জুনাইদ আহমেদ খান ,সিন্ধু ওয়াকিং ফুটবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মুতিবা আকতার প্রমূখ।
চতুর্থ বিশ্ব ভ্রমণ ও আমাদের নগরী কর্মসূচি এবং সংবর্ধনা সভাটির মূল লক্ষ্য ছিল বিশ্ব মানবতাবাদী ফোরামের আন্তর্জাতিক সমন্বয়কারীদের সাথে পরিচয় করিয়ে দেওয়া সেইসাথে পাকিস্তানে সংগঠনের ভিষণ ও মিশন ছড়িয়ে দেয়া।
পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, আপনাদের এই সংহতি ও অংশগ্রহণে আন্তরিকভাবে স্বাগত জানাই। ওয়ার্ল্ড হিউম্যানিস্ট ফোরাম পাকিস্তান চ্যাপ্টার এবং বিশ্ব মানবতাবাদী ,ফোরামের যৌথ প্রয়াস বিশ্বে মানবতা, শান্তি ও সহনশীলতার বার্তা ছড়িয়ে দিতে ভূমিকা পালন করবে ।
বক্তাগণ দুদেশের মাঝে ভ্রাতৃত্বসুলভ সম্প্রীতি, বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা সেইসাথে ক্রীড়ার মাধ্যমে শান্তি ও অহিংস আন্দোলনকে বিশ্বের বুকে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশি প্রতিনিধিদ্বয়কে উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় ওয়ার্ল্ড হিউম্যানিস্ট ফোরাম পাকিস্তান চ্যাপ্টার, সিন্ধু অলিম্পিক অ্যাসোসিয়েশন, ওয়াকিং ফুটবল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইরানই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু করেছে: ট্রাম্প
২১ ঘন্টা আগে