মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

ভারতের স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট


প্রকাশ : (১৭ ঘন্টা আগে)
ভারতের স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

ভারতের রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনের কাছে অবস্থিত নর্থ ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে ভবনটির ছাদে মেরামতকাজ চলাকালে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস নাউয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ১১টা ১০ মিনিটের দিকে নর্থ ব্লক থেকে ঘন ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভবনটির ভেতরে ভাঙা ও সংস্কারকাজের পাশাপাশি ছাদে এসি বয়লারে ঝালাইয়ের কাজ চলছিল। এ সময় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, নর্থ ব্লকের ছাদে স্থাপিত একটি এসি বয়লারে আগুন লাগে। ঝালাইয়ের কাজ চলার সময় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এদিকে শিবসেনার নেতা ও রাজ্যসভার সংসদ সদস্য মিলিন্দ দেওরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, সংসদের দিকে যাওয়ার সময় তিনি নর্থ ব্লকের পেছন থেকে ঘন ধোঁয়া উঠতে দেখেন। এ সময় তিনি ভবনে অবস্থানরত ব্যক্তিদের নিরাপত্তা এবং জরুরি সেবাদানকারী দলের দ্রুত উপস্থিতি কামনা করেন।

উল্লেখ্য, নয়াদিল্লির সেন্ট্রাল ভিস্তা প্রশাসনিক এলাকায় অবস্থিত নর্থ ব্লক ভারতের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোর একটি। এখানে দেশটির স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়সহ কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে।

সূত্র: এনডিটিভি, টাইমস নাউ

বিজ্ঞাপন