সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

শ্মশানের পাশে মোদির ছবি, ‘কালো জাদুর’ অভিযোগে তদন্তে পুলিশ


প্রকাশ : (২১ ঘন্টা আগে)
শ্মশানের পাশে মোদির ছবি, ‘কালো জাদুর’ অভিযোগে তদন্তে পুলিশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি শ্মশানের পাশে রেখে কথিত ‘কালো জাদু’ করার অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে উত্তর প্রদেশের পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনার তদন্ত শুরু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, উত্তর প্রদেশের মৌ জেলার দোহরিঘাট থানা এলাকার সরযূ নদীর তীরে একটি শ্মশানের কাছে মোদির ছবি রাখা অবস্থায় ভিডিওতে দেখা যায়। ছবির চারপাশে নারকেল, লেবু ও কমলা রঙের গুঁড়াসহ বিভিন্ন সামগ্রী ছিল।

ঘটনার পর অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে। ভিডিওটির উৎস শনাক্ত করতে সাইবার সেলের সহায়তা নেওয়ার পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করছে পুলিশ।

ঘোষী এলাকার সার্কেল অফিসার সত্যেন্দ্র ভূষণ তিওয়ারি জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

তবে কারা এসব সামগ্রী সেখানে রেখেছিল এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন