মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে র্যাপার নিকি মিনাজের উপস্থিতি ও তাঁর শারীরিক গঠন নিয়ে ট্রাম্পের মন্তব্য ঘিরে আলোচনা তৈরি হয়েছে। মিশিগানের পোর্ট হিউরনে এক রিপাবলিকান নির্বাচনী সমাবেশে মিনাজের শারীরিক গঠনের প্রশংসা করেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) আয়োজিত ওই সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প প্রথমে ওহাইওর সিনেটর জন হাস্টেডের শারীরিক গঠনের প্রসঙ্গ তোলেন। পরে নিকি মিনাজের দিকে ইঙ্গিত করে তাঁর নিতম্বের প্রশংসা করেন। এ সময় উপস্থিত জনতার মধ্যে উল্লাস দেখা যায়।
ট্রাম্প বলেন, ‘যাই হোক, একটু আগে আমি একটি সুন্দর নিতম্ব দেখেছি। নিকি মিনাজের। এটিতে চোখ এড়িয়ে যাওয়া কঠিন।’ পরে তিনি মিনাজকে দাঁড়াতে বলেন এবং মন্তব্যে তিনি অপমানিত হয়েছেন কি না, তা নিয়েও কথা বলেন।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে নিকি মিনাজ ট্রাম্পের প্রতি সমর্থন জানান। তিনি বলেন, ট্রাম্পের প্রত্যাবর্তন দেশে আশার সঞ্চার করেছে এবং তিনি শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলছেন। পাশাপাশি আগামী মধ্যবর্তী নির্বাচনে মিশিগানে রিপাবলিকান প্রার্থীদের জয়ী করতে সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে বিমান ভ্রমণের সময় ট্রাম্পের সঙ্গে নিকি মিনাজের উপস্থিতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ট্রাম্প প্রশাসনে মিনাজের সম্ভাব্য ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়।
সূত্র: ডব্লিউআইওএন