গত ০১ থেকে ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর রিজিয়নসমূহের বিভিন্ন জোনের উদ্যোগে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ, চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান, কারিগরি প্রশিক্ষণ, কৃষি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ, শিক্ষাসফর, ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়।
দুর্গম এলাকার শত শত পাহাড়ি ও বাঙালি জনসাধারণ এই সকল কার্যক্রমের আওতায় উপকৃত হন।
পার্বত্য অঞ্চলের সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এ ধারা অব্যাহত থাকবে।
নেতাদের চরিত্র ভোটের আগে ও পরে
৭ ঘন্টা আগে