রাজধানী ঢাকায় একুশে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে শান্তি ও অহিংসার লক্ষ্যে চতুর্থ বিশ্ব পরিভ্রমণ ,আমার নগরি'র কর্মসূচি পালন । বিশ্বের অন্যান্য শহরের সাথে তাল মিলিয়ে ২১ সেপ্টেম্বর থেকে আগামী ৪ অক্টোবর পর্যন্ত ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হবে। গতকাল ২৬ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪ টায় রাজধানী ঢাকার বনশ্রী, রামপুরা নেইবারহুড এ অনুষ্ঠিত এই কর্মসূচির মধ্যে ছিল সেমিনার, স্বাক্ষর সংগ্রহ , প্রশ্নোত্তর পর্ব, ভবিষ্যৎ কর্ম পরি কল্পনার প্রস্তাবনা ও আলোচনা পর্ব। ইন্টারন্যাশনাল হিউম্যানিস্ট মুভমেন্টের অঙ্গ সংগঠন কমিউনিটি ফর হিউম্যান ডেভেলপমেন্ট, বেসরকারি উন্নয়ন সংস্থা HELP, বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ফুড ফাউন্ডেশন ও বনশ্রী ক্লাব এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে হিউম্যানিস্ট মুভমেন্ট, বাংলাদেশের সমন্বয়ক মোঃ নজরুল ইসলাম জসিম ,মারুফুল আলম, নুরুন নাহার খান শিখা ও জনাব হাবিবুর রহমান জিন্নাহ (অবসরপ্রাপ্ত জজ) উপস্থিত ছিলেন । এছাড়া আরও বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড ফুড ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব মেজবাহ খন্দকার ,সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম ও পরিচালক আইমা সুলতানা । বনশ্রী ক্লাবের প্রতিনিধি জনাব মাহমুদ হাসান (পলাশ ) হিউম্যানিস্ট মুভমেন্ট এর মাধ্যমে মানবতার বন্ধনকে আরো দৃঢ় করতে, বনশ্রী এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য, বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি চালুর প্রস্তাব করেন । তার এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ডাক্তার মাহদী হাসান নিলয় ও ডাক্তার শাকিল এই কর্মসূচিতে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সমন্বয়ক মোহাম্মদ নজরুল ইসলাম জসিম তার বক্তব্যে আরও জানান যে , শান্তি ও অহিংসার লক্ষ্যে 4থ বিশ্ব পরিভ্রমণ কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ থেকে 3 জন প্রতিনিধির একটি দল পাকিস্তান সফরে যাবে। তারা আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন শহরে সফর করবেন এবং শান্তি ও অহিংসার বানি ছড়িয়ে দেবেন। তিনি আরও জানান যে 4 বিশ্ব পরিভ্রমণ আমার নগরীর উপলক্ষ্যে আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তে অনুষ্ঠান, ১ অক্টোবর, সোনারগাঁও নেইবারহুড এর সেমিনার অনুষ্ঠান, এবং ৪ অক্টোবর ঈশ্বরদী নেইবারহুড এর সেমিনার অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠান গুলিতে অংশগ্রহণ করে 4থ বিশ্ব পরিভ্রমণ আমার নগরী'র কার্যক্রমকে আরও জোরদার করার জন্য জনাব নজরুল ইসলাম উপস্থিত সকলকে আহ্বান জানান।
নেতাদের চরিত্র ভোটের আগে ও পরে
৮ ঘন্টা আগে