শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

ঢাকায় শান্তি ও অহিংসার বার্তা নিয়ে ৪র্থ বিশ্ব পরিভ্রমণের কর্মসূচি


প্রকাশ : (১ ঘন্টা আগে)
ঢাকায় শান্তি ও অহিংসার বার্তা নিয়ে ৪র্থ বিশ্ব পরিভ্রমণের কর্মসূচি

শান্তি ও অহিংসার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে ‘শান্তি ও অহিংসার লক্ষ্যে ৪র্থ বিশ্ব পরিভ্রমণ, আমার নগরী’ কর্মসূচি। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচি আগামী ৪ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে পালিত হবে।

কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে র‌্যালি, ‘পিস সিম্বল’ তৈরি এবং সেমিনারের আয়োজন করা হয়। ইন্টারন্যাশনাল হিউম্যানিস্ট মুভমেন্টের অঙ্গ সংগঠন ‘কমিউনিটি ফর হিউম্যান ডেভেলপমেন্ট’ বাংলাদেশ এবং বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত মানুষ’ যৌথভাবে এ আয়োজন করে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত ‘শান্তি ও অহিংসার লক্ষ্যে ৪র্থ বিশ্ব পরিভ্রমণ ২০২৬, আমার নগরী’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন হিউম্যানিস্ট সোসাইটির সভাপতি সেলিম রেজা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির। বক্তব্য দেন হিউম্যানিস্ট মুভমেন্ট বাংলাদেশের কো-অর্ডিনেটর নজরুল ইসলাম জসিম, সদস্য নুরুন্নাহার খান (শিখা), কো-অর্ডিনেটর মারুফ উল আলম ও শেখ মোহাম্মদ আরীফ, আগারগাঁও নেইমারহুডের কো-অর্ডিনেটর বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কানু, ‘গেরিলা লিডার ৭১’-এর সদস্য মেজর নুরুল ইসলাম (অব.), হাবিবুর রহমান ভূঁইয়া, ‘আলোকিত মানুষ’ সংগঠনের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদ নাফিস এবং বর্তমান সভাপতি সাঈদ আহমেদসহ অন্যরা।

কর্মসূচিতে হিউম্যানিস্ট মুভমেন্টের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্কুলশিক্ষার্থী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আয়োজকরা বলেন, শান্তি ও অহিংসার বার্তা সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে দিতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পারস্পরিক সহমর্মিতা, মানবিক মূল্যবোধ ও সহিংসতামুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

পরে হিউম্যানিস্ট মুভমেন্টের প্রচলিত ‘শান্তি, শক্তি ও আনন্দ’ স্লোগান উচ্চারণের মধ্য দিয়ে বিশ্বে শান্তি ও অহিংসা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন