শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুর সরকারি কলেজে তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে জানলো তিন শতাধিক শিক্ষার্থী 


প্রকাশ : (৭ ঘন্টা আগে)
রংপুর সরকারি কলেজে তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে জানলো তিন শতাধিক শিক্ষার্থী 

রংপুর সরকারি কলেজে সচেতন নাগরিক কমিটি (সনাক), রংপুর-এর উদ্যোগে তরুণদের মাঝে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এক ক্যাম্পেইনের আয়োজন করা হয়। "তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার" এবং "তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি" স্লোগানকে সামনে নিয়ে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সনাক রংপুরের আয়োজিত এই ক্যাম্পেইন বুথে কলেজ শিক্ষার্থী ও সাধারণ সাধারণ নাগরিক ভিড় জমায়।
রংপুর সরকারি কলেজে সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন বিরতিহীন ভাবে চলে দুপুর ২টা পর্যন্ত চলে। 
সনাক-এর তত্বাবধানে তরুণ শিক্ষার্থীদের নিয়ে গঠিত ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যরা শিক্ষার্থীদের হাতে-কলমে তথ্য অধিকার আইনের প্রয়োগ দেখিয়ে দেয় এবং তথ্য প্রাপ্তির বিভিন্ন তথ্যচিত্র ও লিফলেট তাদের সামনে উপস্থাপন করে। ক্যাম্পেইনে তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার পাশাপাশি কীভাবে সঠিক প্রক্রিয়ায় তথ্য চেয়ে আবেদন করতে হয়, তা তরুণ শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানো হয়। তাৎক্ষণিকভাবে কোনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আবেদনের ইচ্ছা প্রকাশকারীদের আবেদনপত্র পূরণে সহায়তা করা হয় এবং আইনটি সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়াতে ক্যাম্পেইন থেকে তথ্যবহুল লিফলেট ও নির্ধারিত আবেদনপত্র বিতরণ করা হয়েছে। 
আয়োজনে অংশ নেওয়া অধিকাংশ তরুণ শিক্ষার্থী জানান, তারা প্রথমবারের মতো এই আইনটি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন। পূর্বে অনেকের কাছে আইনটির নাম পরিচিত থাকলেও কীভাবে এটি বাস্তবে প্রয়োগ করতে হয় এবং কীভাবে এর সুফল পাওয়া যায়, সে বিষয়ে সরাসরি ও বিস্তারিত ধারণা এবারই প্রথম পেলেন তারা।
 উপস্থিত শিক্ষার্থীরা এ ধরনের জনসচেতনতা মূলক আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও নিয়মিত এমন ক্যাম্পেইন চালুর পরামর্শ দেন।  
ক্যাম্পেইন কার্যক্রমটি প্রত্যক্ষভাবে পরিচালনা করেন সনাক, রংপুরের তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট’ (ইয়েস) গ্রুপের সদস্যরা।
 উল্লেখ্য,ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনা করে আসছে। এ সময় ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সনাক রংপুর-এর সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য, সহ-সভাপতি এডভোকেট দিলরুবা রহমান, সনাক সদস্য প্রফেসর মোঃ শাহ আলম ও টিআইবি’র রংপুরের এরিয়া কোঅর্ডিনেটর মোঃ আলমগীর কবির সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

 

বিজ্ঞাপন