রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

লালমনিরহাটে স্কাউটসের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান


প্রকাশ : (৫৮ মিনিট আগে)
লালমনিরহাটে স্কাউটসের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

“আলোকিত লালমনিরহাট—আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস, লালমনিরহাট জেলার ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (২২ আগস্ট) লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের দুড়াকুটি উচ্চ বিদ্যালয়, দুড়াকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফুলগাছ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা প্রশাসক ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস, লালমনিরহাট জেলা।এ সময় আরও উপস্থিত ছিলেন রাসেল আহমেদ, উপপরিচালক, রংপুর জোন; আঞ্চলিক উপকমিশনারসহ কাব ও স্কাউট শিক্ষার্থী এবং জেলা ও উপজেলা স্কাউটসের কর্মকর্তাবৃন্দ।


অভিযানের অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পরিবেশ সুরক্ষা, সবুজায়ন এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কাব ও স্কাউট শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

 

বিজ্ঞাপন