লালমনিরহাটের সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. দুলাল হোসেনের বি'রুদ্ধে সরকারি বিভিন্ন বরাদ্দের টাকা আ'ত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেয়া এবং তাকে প্যানেল চেয়ারম্যানের পদ থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধন চলাকালে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি ও উত্তেজনার সৃষ্টি হয়, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে।
রোববার (২৩ আগস্ট) সকালে মোগলহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ, স্থানীয় নেতাকর্মী ও অভিযোগকারী কয়েকজন ভুক্তভোগী অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা অভিযোগ করেন বলেন, প্যানেল চেয়ারম্যান দুলাল হোসেন সরকারি বিভিন্ন প্রকল্প, ত্রাণ ও উন্নয়ন খাতের বরাদ্দের অর্থ যথাযথভাবে বিতরণ না করে আ'ত্মসাৎ করেছেন। এ কাজে মোগলহাট ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি সদস্য শুকুর উদ্দিনের সঙ্গে তার যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেন তারা।
এ সময় অভিযোগকারী পক্ষের মানববন্ধনে শুকুর উদ্দিন ওরফে শুক্কুর মেম্বার এসে মানববন্ধনে বাধা দেওয়ার চেষ্টা করলে দু পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনা সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, মোগলহাট ইউনিয়নের ইটাপোতা কলোনি জামে মসজিদের উন্নয়নের জন্য ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও মসজিদ কমিটির সভাপতিকে মাত্র ৬৮ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা প্যানেল চেয়ারম্যান আ'ত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, সরকারি উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের নামে বরাদ্দ করা অর্থ নিয়ে অনিয়ম বা আত্মসাতের অভিযোগ অত্যন্ত গুরুতর। এসব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা বের করতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্যানেল চেয়ারম্যান দুলাল হোসেনের বি'রুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাকে পদ থেকে অপসারণের দাবি জানান তারা।
তবে এবিষয় মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. দুলাল হোসেনের,"মোবাইল ফোনে" একাধিকবার যোগাযোগ করে কোন বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনিতা দাস বলেন, অভিযোগগুলো তদন্ত করে দেখা হবে। তদন্তে সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
লালমনিরহাটে তথ্য অধিকার আইন বিষয়ে ওরিয়েন্টেশন
১৭ মিনিট আগে