রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরে সরকারি ভাতার কথা বলে ঘুষের অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ


প্রকাশ : (১ ঘন্টা আগে)
রংপুরে সরকারি ভাতার কথা বলে ঘুষের অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

রংপুরের কাউনিয়ায় হারাগাছ পৌর শহরে মসজিদের ইমান, মুয়াজ্জেম ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগে ওয়ার্ড বিএনপির সম্পাদককে শোকজ করা হয়েছে।

শুক্রবার (২১ আগষ্ট) রাতে জাতীয়তাবাদী দল বিএনপি হারাগাছ পৌর শাখার সভাপতি মোনায়েন হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজুর স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। 

শোকজ পাওয়া সাইদুল ইসলাম রঞ্জু বিড়ি শিল্প নগরী হারাগাছের পৌর আট নম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

চিঠিতে বলা হয়েছে, হারাগাছ পৌর শহরের মোল্লাটারী জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারী ভাতা প্রদানে ওয়ার্ড সম্পাদক সাইদুল ইসলাম রঞ্জুর বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া যায়। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না আগামী তিন দিনের মধ্যে জবাব প্রদানের নির্দেশ করা হইল।

শনিবার (২২ আগষ্ট) দুপুরে শোকজের বিষয়টি নিশ্চিত করেন হারাগাছ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজু। 

তিনি বলেন, সরকারি ভাতা প্রদানের নামে দলীয় পরিচয়ে নেতার টাকা নেয়া অপরাধ। একটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা প্রদানের নামে তাদের নিকট থেকে আট নম্বার ওয়ার্ড বিএনপির সম্পাদক সাইদুল ইসলাম রঞ্জুর টাকা নেয়া ও ফেরত দেয়ার একটি অভিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। বিষয়টি নজরে এলে পৌর বিএনপির নেতারা তদন্ত করেন। প্রাথমিক সত্যতা পাওয়ায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রঞ্জুকে শোকজ করা হয়েছে। 

মোল্লাটারী জামে মসজিদের মুয়াজ্জিন নুর আমীন জানান, সরকারি ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য বিএনপি নেতা রঞ্জু তাদের তিনজনের নিকটে প্রথমে ৩৪ হাজার টাকা চান। কথাবার্তার এক পর্যায়ে ৩০ হাজার টাকা দিলে নাম তালিকায় দেওয়া হবে বলে জানানো হয়। তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য প্রথমে ১৫ হাজার টাকা দেন এবং বাকী টাকা কয়েকদিন পরে দিবেন বলে জানান তারা। কিন্তু দলীয় পরিচয়ে টাকা নেয়ার বিষয়টি জানাজানি হলে তাদেরকে পরদিন টাকা ফেরত দেন রঞ্জু। 
 শোকজ পাওয়া হারাগাছ পৌর আট নম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রঞ্জুর দাবি, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

বিজ্ঞাপন