রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

রংপুরে ক্যাসিনো সম্রাট শেখ রাসেল  গ্রেফতার


প্রকাশ : (১ ঘন্টা আগে)
রংপুরে ক্যাসিনো সম্রাট শেখ রাসেল  গ্রেফতার

রংপুর আরপিএমপি ডিবি'র  অভিযানে  ক্যাসিনো সম্রাট শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা রংপুর মহানগর কার্যকরী কমিটির সভাপতি ( রাজিব কুমার অধিকারী) গ্রেফতার করেছে।     

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার  মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনায় অনলাইন জুয়া, বেটিং ও সাইবার অপরাধের বিরুদ্ধে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় শনিবার ২১ আগস্ট মাসে রাত দেড়টার দিকে   কোতয়ালী থানাধীন ২৪নং ওয়ার্ডের জাহাজ কোম্পানী মোড় হতে সাতমাথাগামী জিএল রোডস্থ জাহাজ কোম্পানী শপিং কমপ্লেক্স মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে ডিবি অভিযানকালে মোবাইল ফোনে SMS Monitor এবং MFS বিকাশ এজেন্ট সিম (০১*******৭৭) ব্যবহার করে অনলাইন বেটিং সাইটে জুয়ার টাকা Cash-In/Cash-Out এবং অনলাইন জুয়ায় অংশগ্রহণের সময়
মো: রাজিব কুমার অধিকারী (৩৮) কে গ্রেফতার করা হয়৷  

গ্রেফতারকৃত আসামি রাজিব কুমার অধিকারী (৩৮)
পিতা: সন্তোষ কুমার অধিকারী
মাতা: সুর্বনা অধিকারী
সাং: দক্ষিণ কামাল কাছনা, ওয়ার্ড নং-২৪থানা: কোতয়ালী, রংপুর মহানগর।এ সময় উদ্ধার করা হয় Coolpad ব্র্যান্ডের X100 K15 মডেলের ০১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।Realme C53 (RMX3762) মডেলের ০১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, অনলাইন জুয়া, বেটিং, সাইবার অপরাধসহ যেকোনো অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা তৎপর।

বিজ্ঞাপন