রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে ডাবল মার্ডার মামলায় ২ জনের মৃ ত্যু দন্ডাদেশ ও ১ জনের যাবজ্জীবন কারাদন্ড


প্রকাশ :

রংপুরের পীরগঞ্জের চাঞ্চল্যকর রফিকুল ও আব্দুর রাজ্জাক মন্ডল হত্যা মামলায় ২ জনের মৃত্যু দন্ডাদেশ এবং ১ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।

রবিবার(৩নভেম্বর)দুপুরে রংপুর সিনিয়র জেলাও দায়রা জজ আদালতের বিচারক  ফজলে খোদা  মোঃ নাজির এই আদেশ দেন। রংপুর জজ আদালতের পিপি আফতাব উদ্দিন জানান, ২০১৮ সালের ১৮ জুলাই জমি নিয়ে বিরোধের জেরে পীরগঞ্জের মজিলা তাহেরপুর এলাকায় সংঘর্ষে খুন হন একই এলাকার রফিকুল ইসলাম (৪৫) ও আব্দুর রাজ্জাক মন্ডল (৪০)। এ ঘটনায় পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের হলে পুলিশ তদন্ত করে তিন জনের নামে আদালতে চার্জশিট দাখিল করে।এ ঘটনায় স্বাক্ষীদের সাক্ষ্য ও জেরা শেষে বিচারক অভিযুক্ত আঃ রশিদ ওরফে নান্নু মন্ডল এবং হারুন মন্ডলকে মৃত্যু দন্ডাদেশ এবং মোঃ আকমল হোসেন (৪০) কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডদেশের আদেশ দেন।এসময় আসামীরা আদালতের হাজত খানায় উপস্থিত ছিলেন।