রাজারহাট উপজেলার রতিগ্রাম বিএল উচ্চ বিদ্যালয়ে ষান মাসিক পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ তুলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম দুলালের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা। রবিবার সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অভিভাবকদের তাদের দাবি, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৬০০ থেকে ১,২০০ টাকা এবং অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৮০০ থেকে ১,৭০০ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে, যা সরকারি নীতিমালা ও প্রচলিত নিয়মের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
সমাবেশে অভিভাবক শাহ আলম বলেন,আমার ছেলে মিলন বাবু দশম শ্রেণির ছাত্র তার ষান মাসিক পরীক্ষার ফি হিসেবে তাঁর কাছ থেকে ১,৭০০ টাকা নেওয়া হয়েছে।
আরেক অভিভাবক জিয়াউর রহমান বলেন তাঁর কাছ থেকে ১,০০০ টাকা নেওয়ার পর প্রধান শিক্ষক বিষয়টি অন্য কাউকে না জানানোর অনুরোধ করেন,অভিভাবক আনোয়ার হোসেন বলেন,তাঁর অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত মেয়ে রোকাইয়ার পরীক্ষার ফি বাবদ ৮৫০ টাকা নেওয়া হয়েছে তারা আরো বলেন বিদ্যালয়ের প্রায় ৫৫০ জন শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষার ফি হিসেবে প্রায় ৫ লাখ টাকার বেশি আদায় করা হয়েছে।
এছাড়াও সমাবেশে আরও বক্তব্য দেন বিদ্যানন্দ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শিমুল রানাসহ অন্যান্যরা।