ছয় বছর বয়সী শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক মন্দির কমিটির সভাপতিকে গ্রেফতার করেছে রাজারহাট থানা পুলিশ। গ্রেফতার নারায়ণ চন্দ্র(৬৫)রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের শিমুলতলা মন্দির কমিটির সভাপতি।
গতকাল শনিবার(৪ জুলাই)দুপুরে রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের শিমুলতলা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার ুপুরবেলা শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে ম›িরের সভাপতি শ্রী নারায়ণ চ›্র মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে কৌশলে তার বাড়িতে নিজ কক্ষে ডেকে নিয়ে যান। সেখানে শিশুকে একা পেয়ে তিনি ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটি চিৎকার শুরু করলে স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থলের েিক এগিয়ে আসেন। মানুষের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত নারায়ণ চন্দ্র সেখান থেকে দ্রুত পালিয়ে যান।
পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে। এই ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ভুক্তভোগী শিশুর পরিবার তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন। এরপর শনিবার রাতে রাজারহাট থানায় অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ রাতেই অভিযান চালিয়ে নারায়ণ চন্দ্রকে গ্রেফতার করে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ বলেন,অভিযোগ পাওয়ার পরপরই আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি। ধর্ষণ চেষ্টায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে রোববার সকালে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
শিমুলতলা মন্দিরের মতো একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতির বিরুদ্ধে এমন জঘন্য অভিযোগ ওঠায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় যেন বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়,সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রত্যাশা করছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।