দৈনিক সবুজ নিশান ও লালমনিরহাট বার্তা পত্রিকার সাংবাদিক মো. ওসমান গনির মা ফাতেমা বেগম আজ দুপুর ১টায় কালীগঞ্জ উপজেলার উত্তর বালাপাড়া গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি একমাত্র পুত্র সাংবাদিক মো. ওসমান গনি, অসুস্থ স্বামী, নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ কয়েক মাস ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
মরহুমার মৃত্যুতে প্রেসফোর, লালমনিরহাট, প্রেসক্লাব কালীগঞ্জ, লালমনিরহাট বার্তা পরিবার এবং জেলার সাংবাদিক সমাজ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
এদিকে, লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদকে বীরমুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু (গেরিলা লিডার’৭১) মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, “সাংবাদিক মো. ওসমান গনির শ্রদ্ধেয় মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাআলা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক ধৈর্য ও সাহসের সঙ্গে বহন করার তাওফিক দান করেন।”
মরহুমার জানাজার নামাজ আজ রাত ১১টায় কালীগঞ্জ উপজেলার উত্তর বালাপাড়া গ্রামে তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।