লালমনিরহাটে মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বরের) রাত সাড়ে ৮ দিকে শহরের মুন স্টার চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে রজনীগন্ধা ইন্টারন্যাশনালের সহযোগিতায় লালমনিরহাটে মেডিকেল টেকনোলজিষ্ট পরিষদ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লালমনি প্যাথলজির, তাপস চন্দ্রকে সভাপতি করে ও খোদেজা ক্লিনিক এন্ড ডায়গনিকসেন্টারের, এম এইচ কাজলকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্য বৈশিষ্ট্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এ সময় এ সময় মেডিকেল টেকনোলজিস্ট এনামুল হকের সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিস্ট আর আই শাওন এর উপস্থাপনায়, অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বাংলাদেশ রেলওয়ের প্রাক্তন প্রধান চিকিৎসা কর্মকর্তা, ডাঃভোলানাথ ভট্টাচার্য্য,সাবেক পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর ও সাবেক সিভিল সার্জন, লালমনিরহাট মোঃ জাহাঙ্গীর আলম সরকার,সাবেক সিভিল সার্জন,ডাঃ মোঃ কাশেম আলী প্রমুখ।