শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

দেড় মাস শূন্য থাকার পর ৮ জেলায় নতুন ডিসি


প্রকাশ :

প্রায় দেড় মাস শূন্য থাকার পর দেশের আট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

নিয়োগ পাওয়া জেলাগুলো হলো-জয়পুরহাট, রাজশাহী, রাজবাড়ী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর, শরীয়তপুর ও নাটোর।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে উপসচিব মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষর করেন। এতে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কয়েকজন কর্মকর্তাকে তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে সংশ্লিষ্ট জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পরিকল্পনা বিভাগের উপ-প্রধান আফরোজা আক্তার চৌধুরীকে জয়পুরহাট, চট্টগ্রাম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আফিয়া আক্তারকে রাজশাহী, নৌপরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব জাহিদুল ইসলাম মিঞাকে রাজবাড়ী, সরকারি আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক নুরুল ইসলামকে সিরাজগঞ্জ এবং অর্থ বিভাগের উপসচিব তৌফিকুর রহমানকে কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রফিকুল ইসলামকে দিনাজপুর, নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক আশরাফ উদ্দিনকে শরীয়তপুর এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব আসমা শাহীনকে নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা শিগগিরই নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।