শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

স্বর্ণের বাজারে পতন, ফের কমলো দর


প্রকাশ :

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) তৃতীয় দফায় দামের সমন্বয় করে নতুন দর ঘোষণা করেছে। বুধবার (১০ জুন) সকালে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী আজ সকাল ১০টা থেকেই দাম কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা, যা আগের দরের তুলনায় ভরিতে ৬ হাজার ৫৯১ টাকা কম। একইভাবে ২১ ক্যারেটের ভরি ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সর্বশেষ ৬ জুন সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের ভরি ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছিল। বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশে স্বর্ণের দাম ৭২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার বেড়েছে, আর ৩৫ বার কমেছে। গত ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস পায়।