বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুর নগরীতে উদ্বোধনের অপেক্ষায় আধুনিক কসাইখানা পরীক্ষামূলক জবাই চলছে


প্রকাশ :

রংপুর নগরীতে মানসম্মত নিরাপদ ও স্বাস্থ্যসম্মত  মাংস সরবরাহ নিশ্চিত করতে আধুনিক কসাইখানা নির্মাণ করেছে সিটি করর্পোরেশন। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে নগরীর ট্রাক টার্মিনাল এলাকায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক কসাইখানা এখন শুধু উদ্বোধনের অপেক্ষায়|পরীক্ষামূলকভাবে এখন পশু জবাই কার্যক্রম শুরু হয়েছে।এই আধুনিক কসাইখানা চালু হলে খোলা স্থানে অপরিচ্ছন্ন পরিবেশে পশু জবাইয়ের দীর্ঘদিনের সমস্যা দূর হওয়ার পাশাপাশি  জনস্বাস্থ সুরক্ষা ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রংপুর সিটি করর্পোরেশন সূত্রে জানা যায়, আধুনিক এই কসাইখানায় পশু জবাইয়ের জন্য পৃথক ইউনিট উন্নত পানি সরবরাহ ব্যবস্থা, জীবাণুনাশক সুবিধা, স্বাস্থ্যসম্মত মাংস সংরক্ষণ ব্যবস্থা এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা রাখা হয়েছে|পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার ব্যবস্থা রয়েছে। অসুস্থ পশুর মাংস বাজারে আসার ঝুকি কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 নগরীর বাসিন্দা রিপন সরকার বলেন, বাজারে অনেক সময় খুবই অপরিচ্ছন্ন পরিবেশে পশু জবাই করা হয়। এতে দুর্গন্ধ ছড়ায় এবং পরিবেশ নষ্ট হয়। আধুনিক কসাইখানা চালু হলে নগর বাসী মানুষ স্বাস্থ্যসম্মত মাংস পাবে এবং বাজার পরিষ্কার থাকবে।

নগরীর দর্শনা এলাকার বাসিন্দা ফারহাদিবা বেগম বলেন, বর্তমানে নিরাপদ খাদ্য নিয়ে মানুষ অনেক সচেতন| আধুনিক কসাইখানা চালু হলে আমরা ঝুকিবিহিন মাংস কিনতে পারব। 

আধুনিক কসাইখানা প্রকল্পটি পরিদর্শন করেছেন রংপুর সিটি করর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন জানান, তিনি কসাইখানার বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেছেন|পরীক্ষামূলকভাবে এই কসাইখানায় পশু জবাই করা হচ্ছে| এখানে আরও অনেক কার্যক্রম রয়েছে| ঠিকাদার নিয়োগ, গরু জবাইয়ের পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা ও অন্যান্য কাজ শেষ করতে কিছুটা সময় লাগবে দ্রুত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে|

রংপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হুদা জানান, দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আধুনিক কসাইখানার বিকল্প নেই|রংপুরে আধুনিক কসাইখানা প্রকল্প লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা রাখি|