রংপুর নগরীর পরশুরাম থানার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান ধর্ষক মোঃ রবিউল ইসলাম ভুট্ট (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-১৩।গতকাল (৩১ অক্টোবর) ঢাকা জেলার উত্তরা পশ্চিম থানা এলাকা হতে গ্রেফতার করে।
সালমান নূর আলম সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)রংপুর র্যাব ১৩ জানান,গত ১৯/১০/২০২৪ তারিখে রংপুর জেলার পরশুরাম থানা এলাকায় একটি পরিকল্পিত গণধর্ষনের ঘটনা ঘটে। ধর্ষিতা রাতের বেলা নানীর বাড়ী হতে খালার বাড়ীতে যাবার সময় রাস্তা ভুলে যায়। তখন মোঃ রবিউল ইসলাম ভুট্টর দোকানে গিয়ে তার খালুর বাড়ী যাবার সঠিক রাস্তা জানতে চায় কিন্তু তিনি অসৎ উদ্দেশ্যে ভুল রাস্তা দেখিয়ে দেয়। অতঃপর মোঃ রবিউল ইসলাম ভুট্ট (৪৫), ও তার সহযোগীরা গত ১৯ অক্টোবর রাত আনুমানিক সাড়ে দশটায় ভিকটিমকে বাঁশঝাড়ে নিয়ে গলায় ছুরি ধরে মৃত্যুর ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের বাবা মোঃ দুলাল মিয়া পরশুরাম থানায় মোঃ রবিউল ইসলাম ভুট্টকে প্রধান আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এবং র্যাব-১, ব্যাটালিয়ন সদর, উত্তরা, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে ৩১ অক্টোবর দুপুরে ঢাকা জেলার উত্তরা পশ্চিম থানা এলাকা হতে পলাতক আসামী মোঃ রবিউল ইসলাম ভুট্ট (৪৫), পিতা-মোঃ লুৎফুর রহমান, সাং- নিয়ামত পান্ডারদিঘী, থানা-পরশুরাম, জেলা-রংপুরকে গ্রেফতার করতে সক্ষম হয়।পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।