রংপুরের কাউনিয়ার শহিদবাগে চলন্ত ট্রেনের ধাক্কায় নসিরন বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকালে কাউনিয়ার শহীদবাগের সাব্দি গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মৃত নসিরন বেগম সাব্দি এলাকায় ভিক্ষা বৃত্তি করতেন। তিনি বগুড়ার শেরপুরের পড়শী এলাকার মরহুম কছির উদ্দিনের স্ত্রী।
কাউনিয়া রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমেদ জানান, শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী ৬৪ নম্বর কমিউটার ট্রেন কাউনিয়ার শহীদবাগের সাব্দি এলাকায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়া এক নারী ভিক্ষুককে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।সকালে রেললাইনের পাশ হাঁট ছিলেন।তার লাশ কাউনিয়া রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।