মৎস্য অধিদপ্তরের মৎস্য সংরক্ষণ আইনে রাজারহাট উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে চায়না দুয়ারী জাল(ফিক্সড ইঞ্জিন)জব্দ করে আগুনে পুড়ে ধ্বংস করা হয়।
দেশীয় প্রজাতির মাছ নিধনকারী এই অবৈধ চায়না দুয়ারী জালের আনুমানিক বাজার মুল্য এক লক্ষ টাকা।
রাজারহাট উপজেলার চাকিরপশার বিলে বুধবার দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করে উনত্রিশটি (২৯)অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো: সামিউর রহমান, উপজেলা মৎস্য অফিসার মো: এমদাদুল হক,রাজারহাট থানা পুলিশসহ উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মচারীবৃন্দ।এসময় উপজেলা মৎস্য অফিসার বলেন এ অভিযান অব্যাহত থাকবে।