বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কালীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু


প্রকাশ :

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভুট্টাখেতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মো. ইউসুফ আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের দক্ষিণ ভোটমারী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ আলী দক্ষিণ ভোটমারী এলাকার আইয়ুব আলী মুন্সির ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ভুট্টাখেতে কাজ করার সময় আকাশে মেঘ জমে বৃষ্টি শুরু হলে ইউসুফ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। বজ্রপাতের পর কিছু সময় তিনি একই স্থানে দাঁড়িয়ে ছিলেন। পরে পরিবারের সদস্যরা এগিয়ে গিয়ে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিহতের পরিবারের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।