লালমনিরহাটে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহ: রাশেদুল হক প্রধান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রাসেল মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক এবং সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম।
সভায় শব্দদূষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন লালমনিরহাট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায়।
র্যালি ও আলোচনা সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, স্কাউটস সদস্য, সমাজকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।