"পুষ্টি বৈষম্যের দিন শেষ,গড়বো স্বনির্ভর বাংলাদেশ" এই প্রতিপাদ্য বিষয় নিয়ে লালমনিরহাটের আদিতমারীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) বিধান কান্তি হালদার। এরপর র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শেষে আদিতমারী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাঃ ইফতেখার হোসেন খাঁন। এসময় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুরনবী সরকার, কৃষি অফিসার ওমর ফারুক, ওসি নাজমুল হোসেন,উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মৌসুমী আক্তার, উপজেলা প্রকৌশলী ফজলুল হক,প্রকল্প বাস্তবায়ন কমকর্তা এনামুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার আজিজুল হক, সমাজসেবা কর্মকর্তা সাইফুল্লাহ আল মামুদ প্রমুখ।