রংপুরে অবৈধভাবে মজুদ করা ৬৩০ লিটার ডিজেল জব্দসহ দুইজনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এরা হলো, রংপুর নগরীর হাজীরহাট এলাকার পূর্ব জলকরিয়া গ্রামের হামিদ মিয়ার ছেলে হানিফ মিয়া ও লোকমান মিয়ার ছেলে শাহিন মিয়া।
মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যরাতে পূর্বজলকরিয়া গ্রামে এ অভিযান চালানো হয়। বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল পূর্বজলকরিয়া গ্রামে অভিযান চালায়। এতে বাড়িতে অবৈধভাবে মজুদ রাখা ৬৩০ লিটার ডিজেল উদ্ধার করে র্যাব। এ সময় আসামী হানিফ ও শাহিনকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।