বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

একাদশে ভর্তি সহায়তায় অনলাইন আবেদন শুরু


প্রকাশ :

আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য একাদশ ও সমমান পর্যায়ে ভর্তি সহায়তা দিতে আবেদন আহ্বান করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১২ এপ্রিল সকাল ৯টা থেকে এবং চলবে ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন করতে হবে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে। পুরো কার্যক্রমটি অনলাইনভিত্তিক হওয়ায় কোনো হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন নেই।

নির্দেশিকা অনুযায়ী, আবেদনকারী শিক্ষার্থীকে পূর্ববর্তী শ্রেণিতে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর বা জিপিএ ৩.৫০ (৫.০০-এর মধ্যে) পেতে হবে। এছাড়া এতিম, প্রতিবন্ধী শিক্ষার্থী বা অভিভাবক, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত পরিবার, অসচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান, নিম্ন আয়ের শ্রমজীবী পরিবারের শিক্ষার্থী এবং ২০তম গ্রেডভুক্ত সরকারি কর্মচারীর সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে। এসব ক্ষেত্রে প্রাসঙ্গিক প্রমাণপত্র আপলোড বাধ্যতামূলক।

আবেদনের জন্য শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় তিন লাখ টাকার মধ্যে হতে হবে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়নপত্র, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সুপারিশ, জন্মনিবন্ধন, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থীর ছবি এবং ব্যাংক হিসাবের তথ্য অনলাইনে জমা দিতে হবে।

ভর্তি সহায়তা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ের মধ্যে নির্ধারিত হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।