সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে মাদকসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার


প্রকাশ :

রংপুরে মাদকসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা সাজেদুল ইসলাম শোয়েবকে (৩৭) বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড জড়িয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে  বিষয়টি নিশ্চিত করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর হাসান সুমন।

বহিষ্কৃত সাজেদুল ইসলাম শোয়েব মহানগর স্বেচ্ছাসেবক দলের মাহিগঞ্জ থানা কমিটুর যুগ্ম আহবায়ক ছিলেন। তাকে শনিবার ৭২ বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ। এর কয়েক ঘন্টা পরই শোয়েবকে দল থেকে বহিষ্কার করা হয়।

গতকাল শনিবার রাতে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্য সচিব নূর হাসান সুমন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন মাহিগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. সাজেদুল ইসলাম শোয়েবের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় তাকে দলের সকল প্রকার পদ থেকে বহিষ্কার করা হলো। এই বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে।'

এদিকে, রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সাজেদুল ইসলাম শোয়েবকেফেন্সিডিলসহ আটকের বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর নগরীর খাসবাগ থেকে রেলস্টেশনগামী পথে অভিযান পরিচালনা করে সাজেদুল ইসলাম শোয়েবকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল ও সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৭২ বোতল কোডেন ফসফেটযুক্ত ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটক শোয়েব দুই দিন আগে কুড়িগ্রামের ফুলবাড়ী এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তি এই মাদক সরবরাহ করে। এই চালানটি ঢাকাগামী ট্রেনের মাধ্যমে অন্য এক ব্যক্তির কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল।