রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আদিতমারীতে নমুনা শস্য কর্তন


প্রকাশ :

লালমনিরহাট আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের ভেটেশ্বর দোলা পাড়া এলাকার কৃষক মৃত্যূঞ্জয় রায়ের কমিউনিটি বীজ উৎপাদন প্রযুক্তি প্রদর্শনী (রোপা আমন) পাটনার প্রকল্পের আওতায়, সোমবার (২৮ অক্টোবর) দুপুরে  ব্রিধান ১০৩ জাতের নমুনা শস্য কর্তন করা হয়।

এ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নমুনা শস্য কর্তন করেন উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক। এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা খবির উদ্দিন ও জিল্লুর রহমান।

ভেটেশ্বর দোলাপাড়া এলাকার মৃত্যূঞ্জয় রায় জানান, ২ একর জমিতে আগাম শস্য হিসেবে ব্রিধান ১০৩ জাতের ধান চাষ করে ৫.২ মেঃ টন ধান পেয়েছি। এখন বিনা খরচে আবার সরিষা চাষ করা যাবে।

উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক বলেন, এ জাতটি স্বর্না ধানের চেয়েও ভাল জাত। এটি আগাম শস্য হিসেবে কর্তন করে জমিতে বিনা চাষে সরিষার বীজ বপন করা যায়। জাতটি বিদ্যমান জাতের তুলনায় বিঘা প্রতি ১ থেকে ২ মণ বেশি  ফলন দিয়েছে। খড়ের  উৎপাদনও বেশ ভালো। আমন মৌসুমে সবেচেয়ে বেশি ফলন দিতে সক্ষম চিকন নতুন এ জাতের ধান। এটি বীজ বপন থেকে শুরু করে কর্তন পর্যন্ত ১২৮ দিন থেকে ১৩৩ সময় লাগে।