রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

৫০ পরিবারের রাস্তা কেটে দিলেন যুবদল নেতা,প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন


প্রকাশ :

লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বিদুয়ার মালদী, মদনপুর গ্রামের পঞ্চাশের অধিক পরিবারের রাস্তা কেটে দেওয়ার অভিযোগ উঠেছে চলবলা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সুজন মিয়ার বিরুদ্ধে। এর প্রতিবাদে রবিবার সন্ধায় মানববন্ধন করেন এলাকাবাসী।

মানববন্ধনে  এলাকবাসী অভিযোগ করে বলেন চলবলা ইউনিয়নের মদনপুর বিদুয়ামালদীর ভেটেশ্বরী নদীর উত্তর পার্শ্বে  পঞ্চাশের অধিক পরিবার চলাচলের  ১৫ ফুট প্রস্থের রাস্তাটি রাতের অন্ধকারে কেটে দেয় যুবদল নেতা সুজন। এতে চরম দুর্ভোগে পরে এলাকায় বসবাস করা লোকজন। 

হারিশ্বর ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক আনোয়ার হোসেন  জানান, এই রাস্তা দিয়ে মাদ্রাসায় অনেক ছাত্র-ছাত্রী চলাচল করে। রাস্তা কাটার সাথে জড়িতদের বিচারের দাবি করেন তিনি। স্থানীয় কলেজ ছাত্রী শাহনাজ আখতার জানান, বিদুয়া মালদী হয়ে আমাদের  একমাত্র চলাচলের রাস্তায় এটি। শত্রুতারবশত গত বুধবার রাতের আঁধারে আমাদের চলাচলের রাস্তা কেটে দেয় চল গলা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সুজন। বিষয়টি জানাজানি হলে আমরা তার বিচারের দাবিতে মানববন্ধন করেছি।আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই।

মদনপুর ওয়ার্ড যুবদল নেতা আলী হোসেন জানান,রাতের আঁধারে যুবদল নেতা সুজন আমাদের চলচলের রাস্তায়এমন কাণ্ড ঘটিয়েছে,এটি এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে, আমরা দলমত নির্বিশেষে তার বিচার কামনা করি।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেরবান মিঠু জানান, বিষয়টি আমি লোকমুখে শুনেছি,মানুষের চলাচলের রাস্তা কেটে দেওয়া অত্যন্ত দুঃখজনক, তদন্ত করে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।