রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আবু সাঈদ হত্যা মামলায় পরিবারসহ আইনজীবিদের সংবাদ সন্মেলনে ক্ষোভ


প্রকাশ :

আবু সাঈদ হত্যা মামলার আসামীরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবারসহ আইনজীবিরা। রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রংপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে আবু সাঈদ হত্যা মামলার প্যানেল আইনজীবি রোকনুজ্জামান রোকন জানান, দেশের জনগণ, ছাত্র-সমন্বয়করা আবু সাঈদ হত্যাকান্ডের আসামীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হোক এটা চায়। এ মামলায় এখন পর্যন্ত মাত্র দুই জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, আবু সাঈদ হত্যা মামলা নিয়ে প্যানেল আইনজীবি, বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীসহ গোটা দেশের মানুষ সংক্ষুব্ধ হয়েছে। এ হত্যাকান্ডের সময় যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ, সংবাদ মাধ্যমে যাদের নাম পেয়েছি তথ্য-প্রমাণের ভিত্তিতে অপরাধীদের আসামী হিসেবে মামলায় যুক্ত করা হয়েছে। এতে কোন দ্বিধাদ্বন্দ নেই। এরপরেও এই মামলার দীর্ঘসূত্রিতা, মামলা জট, কিংবা এ মামলা ফেলে রেখে সাগর-রুনির মত হবে এটি প্রত্যাশিত নয়। আবু সাঈদের মৃত্যুর মধ্য দিয়ে একটি দেশের পটপরিবর্তন হয়েছে, গণঅভ্যূত্থান হয়েছে। আমরা অবিলম্বে আসামীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি।

তিনি আরও বলেন, আবু সাঈদ হত্যাকান্ডের সাথে জড়িত এমন ৫ জন ব্যক্তির নাম উল্লেখ করে নতুন করে তা বিজ্ঞ আদালতে দাখিল করেছি। এটি দুই-তিনবার শুনানীও হয়েছে। আইনগত নানা জটিলতা পার করে এটি দাখিল করা হয়েছে এবং আদেশও হয়েছে। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন আসামীদের নাম জানিয়ে দেব। এ মামলায় বিশ^বিদ্যালয়ের কর্তা ব্যক্তিরাও দায় এড়াতে পারে না। এর আগে আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, আমি মামলার বাদী। আবু সাঈদ হত্যা মামলা ৮ সদস্যের প্যানেল আইনজীবি পরিচালনা করছে। এর বাহিরে কোন আইনজীবি নেই। কেউ যদি আবু সাঈদ হত্যা মামলার আইনজীবি হিসেবে নিজেকে দাবী করে তবে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

তিনি বলেন, আমার বাবার শেষ ইচ্ছা আবু সাঈদের হত্যার বিচার দেখে যাওয়া। আবু সাঈদ হত্যার বিচার দেখে যেতে পারলে তিনি শান্তিতে মৃত্যুবরণ করতে পারবেন। আমি প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি, দ্রæত আমার ভাই হত্যার সুষ্ঠু বিচার সম্পন্ন করা হোক।

প্রসঙ্গত, গতকাল রোববার শনিবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের  আইজিপি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের শহীদ আবু সাঈদসহ  সকল শহীদের পরিবার থেকে যে মামলা দায়ের হয়েছে, সেগুলো অত্যন্ত সুনিপুনভাবে পিবিআই তদন্ত করছে, যারা এর সাথে জড়িত তাদের কোন ছাড় নেই। আবু সাঈদের মামলাসহ রংপুরে ইতিমধ্যে দুই পুলিশ সদস্য সহ ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলাগুলোর বিষয়ে পুলিশের হেডকোয়ার্টাস তদারকি করছে। শুধু তাই নয়, ইন্টারন্যাশনাল ভাবে মামলাগুলো তদন্তের আওতায় আসবে। যাতে করে মামলাগুলো ভালোাভাবে তদন্ত হয়। যাতে করে প্রকৃত অপরাধীরা সাজা পায় সেটি নিশ্চিত করছি।