লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ীতে বিএনপির চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় কমলাবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে কালিস্থান বাজারে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজি উদ্দিনের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এবং আদিতমারী–লালমনিরহাট আসনে বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, উপজেলা যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুলসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।