লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মারকাযুল কুরআন আল ইসলামী মাদ্রাসার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ রবিবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মারকাযুল কুরআন আল ইসলামী মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আইয়ুব আলী, পরিচালক তাজুল ইসলাম, পরিচালক মাওলানা আব্দুল হান্নান ও মুহতামিম কোরবান আলী প্রমুখ।