রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ব্রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু


প্রকাশ :

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ- ব্রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম একদিন বিলম্বের পর শুরু হয়েছে।একদিন বিলম্বের পর শুরু হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ- ব্রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফরম কিনছেন মনোনয়ন প্রত্যাশীরা। প্রথম দিন ফরম কিনেছেন ৫ জন। 

রবিবার বিকেলে বেগম রোকেয়া কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে সহ-সভাপতি পদে মনোনয়ন ফরম কিনেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী কাওছার ইসলাম, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে আহসান হাবীব রকি, এজিএস পদে সালাউদ্দিন শাহ। এ ছাড়া শহীদ মুখতার ইলাহী হলে আব্দুল্লাহ বিন জাহিদ স্বাস্থ্য ও পরিবেশ পদে ও  বিজয় ২৪ হলের সহ সভাপতি পদে ফরম কেনেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ মেহমুদ মিয়া। প্রথমদিন মোট ফরম নিয়েছেন ৫ জন। তফসিল অনুযায়ী ২৭, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর ফরম বিতরণের কথা থাকলেও কার্যক্রম চলবে ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর। এরপর ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল-ডোপটেস্ট রিপোর্টসহ, ৪ থেকে ৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ৭ ডিসেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ৮ ডিসেম্বর প্রাথমিক তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার, ১০ ডিসেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও ২৪ ডিসেম্বর ভোট গ্রহণ।

মোঃ আমির শরীফ নির্বাচন কমিশনার জানান, ব্রাকসু নির্বাচনের ফরম পাওয়া যাবে নির্বাচন কমিশন কার্যালয়ে,হল সংসদের ফরম সংশ্লিষ্ট হল অফিস থেকে সংগ্রহ করতে হবে। ‎মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়ানো হবে না বলে জানানো হয়েছে। তবে বিশেষ ক্ষেত্রে মঙ্গলবার ফরম বিতরণ ও জমাদান দুই-ই হতে পারে বলে জানান নির্বাচন কমিশনার।