শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে মহাসড়ক বন্ধ থাকার প্রতিবাদে অবস্থান কর্মসূচি


প্রকাশ :

লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের মহেন্দ্রনগর এলাকার বিশ্ব সারগোডাউন সংলগ্ন সড়কটি সড়ক দুর্ঘটনার কারণে গত এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। এরপরও লালমনিরহাট জেলা প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ না করায় এর প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেন লালমনিরহাটের সর্বস্তরের মানুষ।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাটের মিশনমোড়ে জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

বক্তারা বলেন, চলতি মাসের ২৪ তারিখে একটি পণ্যবাহী ট্রাক ওই স্থানের নির্মাণাধীন সড়ক সেতুর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে এবং যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এতে অত্র জেলার মানুষ চরম জনদুর্ভোগে পড়েছেন।

এ কারণে বিকল্প পথে যানবাহন চলাচলের দাবিতে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কর্মসূচিতে নেতৃত্ব দেন। এতে জেলার বিভিন্ন পর্যায়ের মানুষ অংশ নেন। অবিলম্বে বিকল্প সড়ক চালু না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তিনি।