দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর মাঠে প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে উক্ত প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি'র উপজেলা আহবায়ক মোশারফ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর রফিকুল ইসলাম, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুন-নবী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, টংভাজ্ঞা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান সাত, মৎস কর্মকর্তা দ্বীন মোহম্মদ প্রমূখ।
মেলায় প্রাণিসম্পদ সেবা নিশ্চিতে ৫০টি স্টলের মাধ্যমে বিভিন্ন খামরিসহ একক গাভী পালনকারীদের বিভিন্ন সেবা কোথায় কি ভাবে পাওয়া যাবে সে বিষয়ে ধারণা প্রদান করা হয়। প্রদর্শনী দিনব্যাপী হলেও সেবা কার্যক্রম চলবে সপ্তাহব্যাপী।মেলায় বিভিন্ন গৃহপালিত পশু-পাখি, গবাদিপশু খামারিদের অংশগ্রহণে ৩০টি স্টল স্থান পায়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় পুরস্কার এবং সনদ বিতরণ করা হয়।