রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

দুর্নীতি নির্মূলে আলেমদের অগ্রণী ভূমিকা রাখা অত্যন্ত জরুরি: সারোয়ার ওয়াদুদ চৌধুরী


প্রকাশ :

আমাদের সমাজ ও জাতীয় জীবনে দুর্নীতি, সন্ত্রাস, অপরাধ, সুদ–ঘুষ নির্মূলে আলেমদের অগ্রণী ভূমিকা রাখা অত্যন্ত জরুরি।

আলোচনায় বক্তারা বলেন, ইসলাম সর্বজনীন ও কল্যাণকামী একটি জীবনব্যবস্থা। ইসলামে নীতিবহির্ভূত কাজ, দুর্নীতি, চাঁদাবাজি, অনিয়ম, সুদ–ঘুষ, অবৈধভাবে অন্যের অর্থ–সম্পদ আত্মসাত, অন্যায়–অপকর্ম, জুলুম–অত্যাচার ও দুর্বৃত্তায়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামে অসদুপায় অবলম্বনের কোনো স্থান নেই।

সভায় বক্তারা আলেমদের ধর্মীয় ব্যাখ্যায় পরস্পরবিরোধী আচরণ পরিহার করে দুর্নীতিমুক্ত জাতি গঠনে ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানান।

২৫ নভেম্বর, সোমবার রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার মিতালী মার্কেটে ‘দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে আলেমদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা মুফতি আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নেন প্রধান অতিথি বিচারপতি ইমদাদুল হক আজাদ, সদস্য—স্থায়ী কমিটি, দুর্নীতি প্রতিরোধ জাতীয় সমন্বয় কমিটি।

প্রধান আলোচক ছিলেন দুর্নীতি প্রতিরোধ জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন দুর্নীতি প্রতিরোধ জাতীয় সমন্বয় কমিটির ড. এ এম নুরুজ্জামান, ড. প্রকৌশলী লুৎফর রহমান, সাবেক রাষ্ট্রদূত ড. প্রকৌশলী রফিকুল ইসলাম, মানবাধিকার সংগঠক নুরুল হুদা মিলু চৌধুরী, নজরুল গবেষক ও প্রবীণ সাংবাদিক কবি এইচ এম সিরাজ, আলহাজ মাওলানা সুলতান মাহমুদসহ আরও অনেকে।