জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের মনোনিত প্রার্থী এটি.এম.আজহারুল ইসলাম বলেছেন, জুলাই সনদে সকল রাজনৈতিক দল স্বাক্ষর করেছি। যেহেতু গণভোটে সকল রাজনৈতিক দল রাজি হয়েছে, তাহলে কেন গণভোট জাতীয় নির্বাচনের আগে হবে না। জাতীয় নির্বাচনের আগেই গণভোট হোক, এটা আমাদের দাবী। আমরা মনেকরি গণভোট হলে অনেক সমস্যার সমাধান হতে পারে।
শনিবার (২২ নভেম্বর) সকাে জেলার বদরগঞ্জ উপজেলার সাহাপুর মাঠে মোটর সাইকেল শোভা যাত্রায় বেরহয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এটি.এম.আজহারুল ইসলাম বলেন, জামায়াতের ৫ দাবীর মধ্যে নির্বাচনে লেভেল প্লেয়িংফিল্ড একটি অন্যতম দাবী। এখনো প্রশাসনে অনেকে একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে। সরকারী চাকুরী যারা করেন, তাদের নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, আমি সর্বস্তরের মানুষের সমর্থন পাচ্ছি। তরুণ প্রজন্মরা একটি বিপ্লবকরে ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে। আমি নির্বাচনী প্রচারণায় তরুন, নানা বয়সী মানুষসহ অমুসলিমদের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছি, নির্বাচিতহলে এলাকার কাঙ্খিত উন্নয়ন করবো।
এ সময় প্রায় চার হাজার মোটর সাইকেল নিয়ে উপজেলার সাহা পুরমাঠ থেকে শোডাউনটি বদরগঞ্জ উপজেলার শ্যামপুর, নাগেরহাট, পদাগঞ্জ, লোহানীপাড়া, ওসমানপুর, ট্যাক্সেরহাট, গোপীনাথপুরের বটেরহাট, লালদীঘি ধোলাইঘাট, তারাগঞ্জের ইকরচালী, হাড়িয়াল কুঠি, শেখেরহাট হয়ে আবারও সাহাপুর মাঠে গিয়ে শেষ হয়।